স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহের চান্দুয়ালী বাজার ও ডেফলবাড়ি গ্রামে শনিবার সন্ধ্যায় ৩ জনকে পিটিয়ে জখম করা হয়েছে। আহতরা হলেন সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের বেড়াশুলা গ্রামের শামছুলের ছেলে নাজমুল হোসেন হিটলু তার ভাই মারফুল ইসলাম রিলু ও ডেফলবাড়ি গ্রামের ইয়াছিন মন্ডলের ছেলে জিন্নাহ মন্ডল। চান্দুয়ালী বাজারে জনতার প্রতিরোধে হেলমেট বাহিনীর দুইটি মটরসাইকেল ভাংচুর করে। মধুহাটী গ্রামের শাহ আলমের নেতৃত্বে এই হামলা চালানো হয়।
আসন্ন নির্বাচন নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষরা হামলা চালিয়ে মারধর করে বলে চান্দুয়ালী বাজারের দোকানদাররা অভিযোগ করেন। তাদের ভাষ্যমতে সদর উপজেলার চান্দুয়ালী বাজারে হিটলু ও রিলুদের সারের দোকানে হালখাতা চলছিল। এ সময় হেলমেট পরিহিত ৭/৮টি মটরসাইকেলে আসা যুবকরা দোকানে হামলা চালিয়ে হিটলু ও রিলুকে মারধর করে।
এ সময় মুহুর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়। তান্ডবের এক পর্যায়ে বাজারের জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদের ধাওয়া করলে দুইটি মটরসাইকেল ফেলে পালিয়ে যায়। জনতা মটরসাইকেল দুইটি ভাংচুর করে। খবর পেয়ে বাজারগোপালপুরের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন জানান, সেখানে চড় থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়ি গ্রামে জিন্না মঝন্ডলকে মারধর করা হয়েছে।
প্রতিপক্ষ শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় পিটিয়ে জখম করে হাসপাতালে পাঠায়। কুমড়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন। ঝিনাইদহ-২ আসনের ধানের শীষের প্রার্থী এড আব্দুল মজিদ অভিযোগ এ করেন । আহতরা তার পক্ষে ভোট করায় এই হামলা।
You must be logged in to post a comment.