ঝিনাইদহে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে  ভাই খুন

এইচ আর হাসু
রবিবার, ২৮ মার্চ, ২০২১, ৮:৩৬ অপরাহ্ন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রোকন উদ্দিন মোল্যা (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার ত্রিবেনী ইউনিয়ন এর শেখপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত কলেজ ছাত্র শেখপাড়া গ্রামের আব্দুর রশিদ মোল্ল্যার ছেলে ও কুষ্টিয়া ইসলামীয়া কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। ঘটনার বিবারণে
জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা সক্রান্ত বিরোধের জের ধরে বাদশা মোল্ল্যার সাথে তার ভাই আব্দুর রশিদের বিরোধ চলছিলো।
রবিবার সকালে নিজ বাড়িতে গোয়াল ঘর নির্মান করছিল আব্দুর রশিদ। এসময় বাদশা ও তার ছেলে শিলু, জিল্লু এবং তার ভাই করিম মোল্ল্যার ছেলে কিবরিয়া, তুরকি ও তিতুকে নিয়ে আব্দুর রশিদের বাড়িতে যায়। গোয়ালঘর নির্মাণে বাধা দিলে আব্দুর রশিদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ বাদশার ছেলে শিলু রোকন উদ্দিনকে ছুরিকাঘাত করে আহত করে।
এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। চিকিৎসক জানান, ছুরিকাঘাতে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারনে পথিমধ্যেই রোকন উদ্দিনের মৃত্যু হয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, জমিজমা সক্রান্ত বিরোধের জের ধরে ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছেন ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ