ঝিনাইদহে গুলিসহ এক যুবক আটক

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ৭:২১ পূর্বাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহে শহরের চাকলাপাড়া এলাকা থেকে  কিরন (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কিরন সদর উপজেলার বিষয়খালি গ্রামের আব্দুল করিমের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, শহরের চাকলাপাড়া এলাকায় কিরণ অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক  করে। এ সময় তার কাছ থেকে পিস্তলের ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত কিরনের নামে একাধিক মামলা রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
Attachments area
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ