ঝিনাইদহে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৪ নভেম্বর, ২০১৮, ১:১৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার।।

ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়া এলাকা থেকে গাঁজাসহ তানভীর ইসলাম খান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। শনিবার (৩ নভেম্বর) সকালে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। তানভীর ব্যাপারী পাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ব্যাপারী পাড়ায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ গ্রাম গাঁজাসহ তানভীরকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ