ঝিনাইদহে গণতন্ত্র অলিম্পিয়াড – ২০১৮ অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ৭:৫৮ অপরাহ্ন

আব্দুস সামাদ, ঝিনাইদহ সদর ।।

গণতান্ত্রিক ঐক্য, সুশাসনের মূলমন্ত্র” স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে পিস প্রেসার গ্রুপ-পিপিজি, ঝিনাইদহ সদর এর আয়োজনে এবং দ্য হাঙ্গার প্রজেক্ট – বাংলাদেশ এর সহযোগীতায় অনুষ্ঠিত হলো গণতন্ত্র অলিম্পিয়াড-২০১৮।আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার)সাইফুর রহমান খান।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বাকাহীদ হোসেন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিস আ্যাম্বাসেডর পিস প্রেসার গ্রুপ ঝিনাইদহ সদর এবং সুশাসনের জন্য নাগরিক-সুজন সভাপতি আমিনুর রহমান টুকু।অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা কমিটির প্রচার সম্পাদক মোঃ মনজুর পারভেজ তুষার, ন্যাপ ঝিনাইদহ জেলা সভাপতি খোন্দকার হাফিজ ফারুক, বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝিনাইদহ জেলা কমিটির সদস্য মোঃ আলমগীর হোসেন আলম, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির ঝিনাইদহ জেলা সভাপতি মোফাজ্জেল হোসেন মন্জু্ এবং জাতীয় পার্টির জেলা সহ-সভাপতি মীর রফিকুল ইসলাম মনা।অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা সুজনের সাধারণ সম্পাদক শরীফ মাহমুদুল হাসান।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, ফারহানা রেজা আন্জু প্যানেল মেয়র ঝিনাইদহ পৌরসভা, পৌরসভা কাউন্সিলর মোছাঃ সুফিয়া বেগম, পিস প্রেসার গ্রুপের সদস্য মাসুদ আহম্মেদ সন্জু দ্য হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ যশোর ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ গিয়াসউদ্দিন।অনুষ্ঠানে বস্তবায়ন সহযোগী ছিল ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ঝিনাইদহ সদর ইউনিট।

 

অনুষ্ঠানে গণতন্ত্র, নির্বাচন বিষয়ক কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়।কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে বক্তারা পিস প্রেসার গ্রুপের এ উদ্যোগকে সাধুবাদ জানান। তারা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সকল দলকে একত্রিত হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ