ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণকরা হয়েছে ।
অদ্য ১০ এপ্রিল ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার নূর এ নবী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীব, সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা লিংকন মন্ডলসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
সদর উপজেলার মোট ৮ শত কৃষকের মাঝে ১ কেজি পাটের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।