ঝিনাইদহে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-কর্মচারীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ( ১০ আগষ্ট) সকাল ১১.০০ টার সময় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সোনালী ব্যাংকের পক্ষ থেকে এ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, সোনালী ব্যাংক ঝিনাইদহ প্রিন্সিপাল অফিসের ডিজিএম ইকবাল কবির, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা চঞ্চল, সাধারণ সম্পাদক বজলুর রহমানসহ অন্যান্যরা ।
অনুষ্ঠান পরিচালনা করেন এস,এম নুরুন্নবী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,ঝিনাইদহ। পৌরসভার মধ্যে ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬২ জন শিক্ষককের প্রত্যেকের ২০০০ টাকা ও ৫০জন কর্মচারীদের প্রত্যেকের ১০০০ টাকা হারে মোট ৭ লাখ ৭৪ হাজার টাকা বিতরণ করা হয়।