ঝিনাইদহে কারিকুলাম সিলেবাস ও পাঠ্যপুস্তক পর্যালোচনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮, ১০:৩৩ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ ।।
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলার বারোটি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার কারিকুলাম-সিলেবাস ও পাঠ্যপুস্তক পর্যালোচনা শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার শহরের ড. কে আহম্মদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ঝিনাইদহ ইফার উপ-পরিচালক আব্দুল হামিদ খান। প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রাখেন ড. আমিনুল ইসলাম, ড. মুহাম্মদ আশরাফুল আলম, ড. মোঃ রবিউল ইসলাম, ড. আ হ ন ম নুরুল ইসলাম, ড. মোঃ সাজ্জাদ হোসেন, মাওলানা মোঃ রুহুল কুদ্দুস, মাওলানা বাহারুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম রনি, হাফেজ মুফতি ইব্রাহিম খলীল, মাওলানা কাজী নূরুন্নবী ও মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ। কর্মশালায় প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্যবইয়ের সংশোধনী, সংযোজন বিয়োজন ও মন্তব্য প্রদানের জন্য আটটি গ্রুপে পর্যালোচনা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার ওয়ালিউর রহমান রনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সরকার দেশের প্রতিটি উপজেলায় দুইটি করে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার ধারাবাহিকতায় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে এক হাজার দশটি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। চলতি বছরের পয়লা জানুয়ারী থেকে দুই হাজার বিশ জন আলিয়া ও কওমী নেসাবের শিক্ষকের মাধ্যমে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের (প্রতি শ্রেণিতে পয়ত্রিশ জন) পাঠদান চলমান রয়েছে যা আগামীতে অনার্স-মাস্টার্স শ্রেণী পর্যন্ত বর্ধিত হবে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ