ঝিনাইদহে কসাসের শীতবস্ত্র সংগ্রহ অভিযান

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯, ১১:০৪ অপরাহ্ন
ঝিনাইদহের হতদরিদ্র ছিন্নমূল মানুষ ও পথশিশুদের কাছে বিতরণের জন্য শীতবস্ত্রের সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেছে কসাস....

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ।।

ঝিনাইদহের হতদরিদ্র, ছিন্নমূল মানুষ ও পথশিশুদের কাছে বিতরণের জন্য শীতবস্ত্র সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেছে কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)।

গত মঙ্গলবার ৮ জানুয়ারী’১৯ সকালে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ক্যাম্পাসে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে কসাসের সভাপতি উম্মে সায়মা জয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সরকারি কেসি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন কসাসের সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য, সংগঠনের সহসভাপতি শফিক রেহমান জুয়েল, শুভাকাঙ্খী সদস্য কবি ইমদাদ শুভ্র ও আবুল কালাম আজাদ লিটন।

অন্যদৃষ্টি/এলিস হক

 

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ