৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহীন আজাদ মঙ্গলাবার রাত ৮ টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যাদবপুর গ্রামের একটি কলাবাগানে মাটিতে স্বর্ণ পুতে রাখা আছে। পরে সেখানে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮৬ টি স্বর্ণের বার উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি ৫৫ লাখ ৫৮ হাজার টাকা।
লে. কর্নেল শাহীন আজাদ বলেন, স্বর্ণের বারগুলো অবৈধভাবে ভারতে পাচার করার জন্য সেখানে পুঁতে রাখা হয়েছিল। সুযোগ বুঝে বিজিবির চোখ ফাকি দিয়ে ভারতে পাচার করতে চেয়ে ছিল।
You must be logged in to post a comment.