ঝিনাইদহে কলাবাগানের সেই অসহায় হাসিনার চিকিৎসা ও রিক্সা প্রদান

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮, ১:০৩ অপরাহ্ন
সাংবাদিক নেতৃবৃন্দের মাঝে রিক্সায় বসা হাসিনা ও তার সন্তান

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ কলাবাগান পাড়ার হাসিনা, যিনি নিজের চিকিৎসার জন্য শিশু দুই সন্তান হাসান ও খায়রুলকে রিক্সা চালাতে দিয়েছিলেন। অভাব এবং অসুস্থতায় জর্জরিত হাসিনাকে নিয়ে বিভিন্ন সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগ মাধমে লেখালেখি শুরু হয়, তার পরিবারের জন্য আর্থিক সাহয্যের আবেদন করা হয়। বিশেষ করে সিনিয়র সাংবাদিক আসিফ কাজলের ফেসবুক টাইম লাইনে  সংবাদটি প্রকাশিত হবার পর এটি অনেকে বিশেষ নজরে আসে।

অনেকেই তার এ অবস্থার কথা বিবেচনা করে সাহয্যের হাত বাড়িয়ে দিয়েছেন।  অনেকের  দেওয়া সাহায্যের টাকা তিল তিল করে জমিয়ে একটি অটো রিক্সা কিনে দেওয়া হয়েছে। আমেরিকা প্রবাসি এক ভায়ের দেওয়ায় টাকায় রিক্সা কিনে দেয়া হয়েছে। ঢাকার এক মান্যবর সংসদ সদস্য ও আপনাদের দেওয়া টাকায় হাসিনা বেগমকে উন্নত চিকিৎসা করানো হয়েছে। তাদের পরিবারের আপাতত সচ্ছলতা ফিরে এসেছে।

সর্বমোট হাসিনা বেগমের চিকিৎসা ও সাহায়্যে ৬০ হাজার টাকা পাওয়া গেছে। তার চিকিৎসায় ব্যায় হয়েছে ১৫ হাজার টাকা। রিক্সা কেনা হয়েছে ২৯ হাজার টাকায়। বাকী টাকা দোকান করার জন্য গচ্ছিত রাখা হয়েছে।

১৯ জুন ২০১৮ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে হাসিনা বেগম ও তার সন্তানদের ইচ্ছানুযায়ি তাদের কাছে রিক্সাটি হস্তান্তর করা হয়। সেখানে ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা সংবাদদাতা মোস্তফা মাজেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, দৈনিক নবচিত্রের বার্তা সংবাদক আসিফ ইকবাল কাজল, মানবজমিনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, বাংলাভিশন টিভির আসিফ ইকবাল মাখন জোয়ারদার, সকালের খবরের আলী আহম্মেদ লিকু ও নাট্য ব্যক্তিতত্ব নাজিম উদ্দীন জুলিয়াস উপস্থিত ছিলেন।

এপ্রসঙ্গে সাংবাদিক আসিফ ইকবাল তার ফেসবুক টাইমে লিখেছেন ”আমি ধন্যবাদ জানাচ্ছি যে সকল পত্রিকায় হাসিনা বেগমের কষ্টের কথা প্রতিবেদন হিসেবে প্রকাশ করেছিলেন। ফেসবুক বন্ধুরা ভাল থাকুন আর আসহায় বঞ্চিত মানুষদের কল্যানে সদা প্রস্তুত থাকুন এই প্রত্যয় এবং আশা ভরসা রাখছি আপনাদের প্রতি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ