ঝিনাইদহ সদর উপজেলার সার্বিক উন্নয়ন, আইন শৃংখলা পরিস্থিতি এবং জঙ্গিবাদ বিরোধী এক মত বিনিময় সভা বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান,বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল,এবং মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত এবং সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল। বক্তব্য রাখেন ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীম কবীর,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, ঝিনাইদহ পৌর সভার সাবেক চেয়ারম্যান এড.আমীর হোসেন মালিতা,ফুরসুন্দি ইউনিয়নের চেয়ারম্যান এড.আব্দুল মালেক এবং ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি এম রায়হান।
প্রধান অতিথি বলেন,ঝিনাইদহের সার্বিক উন্নয়নে সরকারের পরিকল্পনায় সবকিছু করা হবে, এ ক্ষেত্রে নাগরিকদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন জেলার আইনশৃংখলা পরিস্থিতি সন্তেষজনক হলেও জেলায় আত্মহত্যার প্রবনতা অনেক বেশি। তিনি মহামারী করোনা মোকাবেলায় সকলকে সচেতন থেকে এক যোগে কাজ করার আহব্বান জানান।
ঝিনাইদহ জেলাকে রেল যোগাযোগ নেটওয়ার্কেও আনার বিষয়েও সরকারে দৃষ্টি আকর্ষণ করা হয়। সভায় ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সন্টু সহ সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
You must be logged in to post a comment.