মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঝিনাইদহে আজ (২৯ জুলাই) বৃহস্পতিবার ৩ জন বিশিষ্ট ও শহরের অত্যন্ত পরিচিত ব্যক্তির মৃত্যু হয়েছে, ইন্না-লিল্লাহ – – – রাজিউন!
শহরের বিশিষ্ট ব্যবসায়ী কাজী রায়হান উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে ভুটিয়ারগাতীস্থ নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় বেলা১১.৩০ মিনিটে ইন্তেকাল করেন। তিনি পুরাতন পাট ব্যবসায়ী ছিলেন।
ঝিনাইদহ জজ কোর্টের তরুন আইনজীবী এ্যাডঃ বাচ্চু মিয়া করোনা আক্রান্ত হয়ে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯.২৫ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। এ্যাড বাচ্চু মিয়া ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের বানিয়াবহু গ্রামের কৃতি সন্তান।
তিনি ঝিনাইদহ সাধুপ্রতিরাম স্কুলের সাবেক স্কাউট শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার স্যারের জামাতা। তিনি দির্ঘদিন ঝিনাইদহ আদর্শপাড়াই বসবাস করতেন।
ঝিনাইদহ শহরের ব্যবসায়ী সদর উপজেলার ফুরসন্ধি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ আঃ আজিজ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১.৪৫ মিনিটে ইন্তেকাল করেন।
ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট এমএ মজিদ উক্ত তিন জন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।
You must be logged in to post a comment.