ঝিনাইদহে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিন বাড়ছে।সীমান্তবর্তী এ জেলায় গত ৪৮ ঘন্টায় (৯ও১০ জুলাই) ৬০৪ নমুনা পরীক্ষায় নতুন ১৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া ৪৮ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, শুক্রবার ও শনিবার কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাবে ৬০৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৯৩ জন আক্রান্ত হয়েছে।
গত ৪৮ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং নিজস্ব বাসায় চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে জেলায় মৃত্যুবরণ করেন ১৭ জন।
এদিকে আজ (১০ জুলাই) শনিবার ঝিনাইদহ জেলা জামাত এর সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নুর মোহাম্মদ ও ঝিনাইদহ সদর পৌরসভার ৪ নং বিএনপি’র সাধারণ সম্পাদক শেরেকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ।
You must be logged in to post a comment.