ঝিনাইদহে করোনা ও উপসর্গে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৩৬

এইচ আর হাসু
শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ১২:৪৪ অপরাহ্ন

ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৮ জন। এছাড়া নতুন করে জেলায় আক্রান্ত হয়েছে ২৩৬ জন।এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ১০৮ জন,শৈলকুপা উপজেলায় ২১ জন,হরিনাকুন্ডু উপজেলায় ২০ জন,কালীগঞ্জ উপজেলায় ৫৬ জন,কোটচাদপুর উপজেলায় ২২ জন ও মহেশপুর উপজেলায় ৯ জন।

সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ২ ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৪ জন।

এছাড়াও শহরের ইসলামীয়া হাসপাতালে ও চাকলাপাড়ায় উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২ জন।এদিকে শুক্রবার সকালে আসা ৭১০ টি নমুনার ফলাফলে ২৩৬ জনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৬ হাজার ২৭৫ জনে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ