ঝিনাইদহে করোনা আক্রান্ত চা দোকানির মৃত্যু, দাফন সম্পন্ন

এইচ আর হাসু
সোমবার, ১৯ এপ্রিল, ২০২১, ৩:৫৬ অপরাহ্ন

 

ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে ইসরাইল জোয়ার্দ্দার (৬৫) নামের এক চা দোকানির মৃত্যু হয়েছে। সে জেলার শৈলকুপা উপজেলার পুরাতন মালিথিয়া গ্রামের মৃত ইয়ানত জোয়ার্দ্দারের ছেলে।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান জানান, ইসরাইল জোয়ার্দ্দার বাড়িতে অসুস্থ হওয়ার পর প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে করোনা রিপোর্ট টেষ্ট করা হলে পজেটিভ আসে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে ইসলামিক ফাউন্ডেশন গঠিত (ইফা) কমিটি তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। এ নিয়ে মোট ৭৫ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন করলো ইফা গঠিত কমিটি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ