ঝিনাইদহে করোনায় কর্মহীন হয়ে পড়া ১ হাজার হতদরিদ্র পরিবারের দ্বিতীয় বারের মতো মাঝে প্রধানমন্ত্রী দেওয়া উপহার খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় শহরের বিভিন্ন এলাকা থেকে আসা ইজিবাইক চালক, শ্রমিকদের মাঝে খাবার তুলে দেন জেলা প্রশাসক মজিবর রহমান।

সেসময় পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
করোনাকালে ১০ কেজি চাল ও নগদ ৩’শ টাকা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্ররা।
You must be logged in to post a comment.