ঝিনাইদহে করোনায় আক্রান্ত ৩১, এক জনের মৃত্যু

এম এ কবীর, ঝিনাইদহ
বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ৯:০৪ অপরাহ্ন

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  মারা গেছেন এক জন।

ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা ৬৮ জনের নমুনা পরিক্ষার ফলাফলে ৩১ জনের করোনা পজেটিভ এসেছে।

এরমধ্যে ঝিনাইদহ সদরে ৭, হরিণাকুন্পুতে ৬, কালীগঞ্জে ১২ ও মহেশপুরে ৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৩ হাজার ২’শ ২৮ জন করোনায় আক্রান্ত হলেন।

এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে মারা গেছেন  একজন। জেলায় মোট মৃতের সংখ্যা দাড়ালো ৬১ জনে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ