ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে রনি বেগম (৪৭) নামে এক নারির মৃত্যু হয়েছে। এনিয়ে ইসলামিক ফাউন্ডেশনের দাফন কমিটি কারোনা উপসর্গ ও করোনা আক্রান্ত ৭০ জনের লাশ দাফন করলো।
মোছা: রনি বেগম অসুস্থ হয়ে গত ০৫ এপ্রিল ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়। ০৬ এপ্রিল তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। ১১ এপ্রিল বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান। রনি বেগম ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের যাদুড়িয়া গ্রামের মো: নায়েব আলী মন্ডলের স্ত্রী।
এদিকে রনি বেগমের করোনায় মৃত্যুর পর ঝিনাইদহ জেলা প্রশাসক মো: মজিবর রহমানের নির্দ্দেশে
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খানের সার্বিক তত্বাবধানে তার দাফন কাফন করার ব্যবস্থা করা হয়। এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করছেন সদর উপজলোর উপজলো দাফন কমিটির সদস্য ও মসজিদ ভিত্তিকি শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওঃ শাহিনুর রহমান।
You must be logged in to post a comment.