স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহ সদরের চুটলিয়া মোড় এলাকা থেকে সফিকুল আলম (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে তার মৃত্যু হয়।সে শহরের পুলিশ লাইনস্ এলাকার আব্দুল ওদুদ এর পুত্র ।ঝিনাইদহ পুলিশ জানান, জেলার মহেশপুর থেকে ফেরার পথে সদর উপজেলার চুটলিয়া মোড় এলাকায় রাত সাড়ে ১১ টার দিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সফিকুলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টার দিকে তার মৃত্যু হয়। তবে কারা কেন তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: শাহিন ঢালি জানান, নিহত সফিকুলের শাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরনের কারনে তার মৃত্যু হয়েছে।
তবে কে বা কারা তাকে উপর্যপুরি কুপিয়ে ও মারপিট করে রাস্তায় ফেলে রেখে যায় তা জানা যায়নি ।
You must be logged in to post a comment.