ঝিনাইদহে “একটি মুজিব এনে দাও” সোহেল রিজভীর গানের এ‍্যালবামের মোড়ক উন্মোচন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮, ৯:৫২ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।   
যে ক্ষতি পারনা তুমি করিতে পূরন,কেন সেই মহাপ্রান করিলে হরন, কারে  নিয়ে বলো আজ কবিতা লিখি ? একটি মুজিব এনে দাও তো দেখি । এ‍্যালবামের প্রথম লাইনটি কথা থেকেই বোঝা যায় কবি কি বলতে চেয়েছেন তার গানের শুরুতে।আজ মনে করিয়ে দেয় সেই মহামানবের কথা । হ্যা সেই মহামানব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথায়  বীর মুক্তিযোদ্ধা কবি আমির হামজা তার কবিতায় তুলে ধরেছেন এরকম আরো ৯টি বঙ্গবন্ধুকে নিয়ে গান ।
সর্বমোট ১০ টি গানের মাধ্যমে যাত্রা শুরু করলো “”একটি মুজিব এনে দাও তো দেখি “” এ‍্যালবামের ।  এলবামটিতে সুর ও কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী সোহেল রিজভী । বীর মুক্তিযোদ্ধা আমির হামজা এর বাঘের থাবা নামক কবিতাগ্রন্থে  বঙ্গবন্ধুকে নিয়ে লেখা এই গানের এ‍্যালবামের শুরুর দিকটা ছিলো ভিন্ন রকম ,আর ভিন্ন রকম দিয়েই শুরু হয়েছিলো এই এ‍্যালবামের কাজ ।  ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মিজানুর রহমান এর প্রচেষ্টায় শুরু হয় এই গানের এ‍্যালবাম এর কাজ আর যার মূলে ছিলো কন্ঠশিল্পী সোহেল রিজভী । বঙ্গবন্ধুকে নিয়ে গান আর সেই গানের এ‍্যালবামের কথা শুনে স্পন্সর ও হলেন ঝিনাইদহেরর সফল  পৌর মেয়র জননেতা জনাব সাইদুল করিম মিন্টু। যার সহযোগিতায় সম্ভব হলো এই এ‍্যালবামের কাজ। বাকী ছিলো আনুষ্ঠানিক ভাবে মোড়ক উন্মোচনের । সেটিও বাদ রইলো না ।
১ সেপ্টেম্বর –২০১৮  শনিবার ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমিতে “আমি ঠিক দেশ ঠিক ” জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড সম্মাননা স্বারক অনুষ্ঠানে আসা,  গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল মাননীয়  আইসিটি প্রতি মন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি মহোদয়  এই এ‍্যালবামের মোড়ক উন্মোচন করেন  । এ সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার Dynamic মান্যবর  জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ মহোদয়,  সুযোগ্য ও সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) জনাব আসাদুজ্জামান স্যার , ঝিনাইদহ জেলা পুলিশ সুপার জনাব মিজানুর রহমান , পৌর মেয়র জনাব সাইদুল করিম মিন্টু এবং কন্ঠশিল্পী সোহেল রিজভী সহ ঝিনাইদহের বিশিষ্টব্যাক্তিবর্গ । মোড়ক উন্মোচনে প্রধান অতিথি জনাব জুনায়েদ আহমেদ বলেন বঙ্গবন্ধুকে নিয়ে করা এই এ‍্যালবামের গান মানুষের হৃদয়ে গেঁথে থাকবে এবং তিনি কন্ঠশিল্পী সোহেল রিজভীর ভূয়সী প্রশংসা করে বলেন অনেক সুন্দর কন্ঠে গান গেয়েছেন এই কন্ঠশিল্পী সোহেল রিজভী ।
সর্বশেষ অতিথিদের মাঝে শুভেচ্ছাস্বরুপ বিতরন করা এ‍্যালবামটি। অনু্ষ্ঠানের  সভাপতিত্ব করেন পৌর মেয়র জনাব সাইদুল করিম মিন্টু এরপর তিনি দুপুর ২টায় অনুষ্ঠানের প্রথম কার্যক্রম সমাপ্তি ঘোষনা করেন ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ