ঝিনাইদহে একজনকে কুপিয়ে হত্যা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮, ১১:২১ অপরাহ্ন

 শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর গ্রামে মনিরুল ইসলাম (৩৭) নামে এক ট্রাক ড্রাইভারকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। একটি হত্যা মামলার আসামী মনিরুল ওই গ্রামের নাজিরের ছেলে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহম্মদ জুয়েল জানান, রাতে বাজারেরএকটি চায়ের দোকানে বসে চা পান করার সময় কিছু যুবক তাকে পাশের মাঠে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে।
তাকে উদ্ধার করে  ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জানান অনেক আগেই তার মৃত্যু হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নিহত মনিরুল বাবুল হত্যা মামলার আসামি ছিল। হত্যার কারন খুজে ঘাতকদের গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ