শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় সোহান (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত ও ঝিনাইদহের কালীগঞ্জে ভূষন স্কুল এর সামনে মোটর সাইকেলে রনি ( ৩০)নামে আরো একজন মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ছাড়াও আহত হয়েছে আরো দশজন। ঈদের দিন সকাল থেকেই ঝিনাইদহের বিভিন্ন এলাকায় এই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর হাসপাতাল সুত্রে জানা যায় ,দুপুর ১২টার দিকে সড়ক দুঘর্টনায় বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। আহতদের মধ্যে সোহান নামে একজনকে হাসপাতালে আনার আগের মৃত্যু ঘটে । সোহান মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের পশ্চিম রামনগর গ্রামের মৃত নিটুল হোসেনের ছেলে। নিহত সোহান মাগুরা হতে ঝিনাইদহের দিকে মটর সাইকেল চালিয়ে আসছিলো। পথিমধ্যে গোয়ালপাড়া পাঁচমাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের পিলারের সাথে ধাক্কা লাগে। এতে তার মাথায় ও কানে মারাত্বক জখম হয়। অন্যদিকে বিকালে ঝিনাইদহ ঝিনাইদহ কালীগঞ্জে ভূষন স্কুল এর সামনে মোটর সাইকেল দূর্ঘটনায় দিনদার হোসেন রনি নামে আরো একজনের মৃত্যু হয়েছে। সে ঝিনাইদহ হামদহ এলাকার এ্যাডঃ দবির হোসেনের ছেলে, রনি মাদার তেরেসা ব্লাড ব্যাংকের যুগ্ন সাধারন সম্পাদক ছিল। এ ছাড়াও দুর্ঘটনায় আহতরা হলেন ইমামুল (১৮), মানিক (১৪), সাগর (২১), সোহেল (২৭), মিজান (২১), রোকন (১৫), আকাশ (১৮)।
You must be logged in to post a comment.