ঝিনাইদহে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের খাদ্যসামগ্রী বিতরণ

এম এ কবীর, ঝিনাইদহ
মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১, ৭:৪১ অপরাহ্ন

ঝিনাইদহে দু’শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মঙ্গলবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খাদ্যসামগ্রী বিতরণ করে আল-আরাফাহ ইসলামী ব্যাংক।

এসময় শহরের বিভিন্ন এলাকা থেকে আসা হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ তুলে দেন জেলা প্রশাসক মজিবর রহমান।

করোনাকালে চাল,ডাল, তেল, আলু, লবন, চিনি, মাস্ক ও সাবানসহ খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা উপকরণ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্ররা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ