অভিনব কায়দায় নিয়ে যাওয়া গাঁজার চালান আটক করলো ঝিনাইদহ থানা পুলিশ। গাজা রাখা এবং বহনকারী দুই জনকে আটক করে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে সোহেল রানা ও খাগড়াছড়ি জেলার গুইমারা গ্রামের আনার গাজীর ছেলে ইদ্রিস আলী।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান,তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পৌর এলাকার মহিষাকুন্ডুতে খাগড়াছড়ি থেকে একটি পিকআপে আনারসের গাড়ীতে বড় একটি গাঁজার চালান আসছে। এমন খবরের ভিত্তিতে ওসি মিজানুর রহমান নেতৃত্বে ইন্সপেক্টর অপারেশন আবুল খায়ের শেখ, এস আই ইউসুফ আলী, এস আই মোখলেচুর রহমান সহ সদর থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে একটি পিকআপ ভর্তি আনারসের গাড়ী থেকে সাড়ে ৭ কেজি গাজাসহ দুইজনকে আটক করে পুলিশ। এঘটনায় ঝিনাইদহ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।
You must be logged in to post a comment.