শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঈশালডাঙ্গা মোড় থেকে আটক মাদক ব্যবসায়ী ফেন্সি মনির (৫০) হাতকড়াসহ পালিয়ে গেছে। মনির মহেশপুরের পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরি গ্রামের মোজাম্মেল হকের ছেলে। পুলিশ মাদকদ্রব্য ও একটি এ্যাপাচি গাড়ি উদ্ধার করেছে। মাদক ব্যবসায়ী মনিরকে গ্রেফতার করতে পুলিশ সাঁড়াসি অভিযান চালাচ্ছে বলে জানান দত্তনগর পুলিশ ফাড়ির এএসআই সাইফুল ইসলাম। স্থানীয় ইউপি মেম্বর ফারুক হোসেন জানান, গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে দুইজন কনস্টেবল নিয়ে দত্তনগর পুলিশ ফাড়ির এএসআই সাইফুল ইসলাম ফেন্সি মরিনকে ৮৪ বোতল ফেনসিডিলসহ আটক করে। কিন্তু হাতকড়া পরানোর সময় মনির পালিয়ে যায়। এর বেশি কিছু আমি জানতে পারিনি। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, মনিরকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।