ঝিনাইদহে আওয়ামী লীগের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১ আগস্ট, ২০১৮, ৭:১৪ অপরাহ্ন
ঝিনাইদহে আ’লীগের মানববন্ধন।

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত প্রদানের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু সহ যুবলীগ, মহেশপুর-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদসহ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সেসময় বক্তারা, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান। সেই সাথে ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত প্রদানেরও দাবি করেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ