ঝিনাইদহে আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

এইচ আর হাসু
সোমবার, ২৬ জুলাই, ২০২১, ১১:৫১ পূর্বাহ্ন

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে রোববার রাতে রাশিদুল ইসলাম মৃধা (৪৫) নামে এক আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দূবৃত্তরা।  তিনি একই গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় দামুকদিয়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে ঝন্টু মোল্লা আহত হন। এই হত্যার জন্য আওয়ামীলীগের অপর গ্রুপ কে দায়ী করে নিহতের ভাতিজা আজমীর শরীফ জানান শুক্রবারে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামে মারামারি হয়। বিষয়টি মীমাংসার জন্য আজ রোববার রাতে শৈলকুপা থানায় বৈঠকের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাকেন। ওসির মীমাংসা বৈঠকে হাজির হওয়ার জন্য নিহত রাশিদুল ইসলাম মৃধাসহ তার লোকজন রওনা দিলে পথিমধ্যে প্রতিপক্ষ গ্রুপের বকুল ও জাহিদের নেতৃত্বে দুস্কৃতিকারীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। রাতের আধারে তারা রাশিদুল ইসলাম ওরফে উকিল মৃধাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। নিহত উকিল মৃধা আওয়ামীলীগের মন্নু- নায়েব গ্রুপের সমর্থক বলে তার স্ত্রী তানিয়া খাতুন জানান। তানিয়া খাতুন মনোহরপুর ইউনিয়ন এর নির্বাচিত ওয়ার্ড মেম্বর।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আওয়ামীলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও সামাজিক দ্বন্দ্বের জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ