ঝিনাইদহে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন জেলা প্রশাসক মহোদয়

এইচ আর হাসু
মঙ্গলবার, ৪ মে, ২০২১, ৭:২১ অপরাহ্ন

 

ঝিনাইদহে কৃষকের এ্যাপসের মাধ্যমে নিবন্ধনকৃত বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। আজ বিকেলে সদর খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা (রাজস্ব), জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক সেখ আনোয়ারুল করীম, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজনুর রহমান।
চলতি মৌসুমে জেলার সদর, শৈলকুপা ও কালীগঞ্জ উপজেলায় কৃষকের এ্যাপসের মাধ্যমে ৬ হাজার ৫’শ ৮৮ মেট্টিকটন ধান ২৭ টাকা কেজি দরে কেনা হবে। এছাড়াও জেলায় মোট ধান সংগ্রহ করা হবে ১১ হাজার ৪’শ ৫৯ মেট্টিক টন। আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে এ ধান সংগ্রহ অভিযান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ