স্টাফ রিপোর্টার।।
এক ঝাক দক্ষ সংবাদ কর্মী সৃষ্টির প্রত্যয় নিয়ে “অন্যদৃষ্টি” অনলাইন পত্রিকার তরুন সংবাদকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আজ ১৭ আগস্ট ২০১৮ শুক্রবার ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে পত্রিকাটির পক্ষ থেকে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলার সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন সদর উপজেলার কাতলামারী পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এস আই মোঃ আসাদুজ্জামান।
বক্তব্য রাখেন পত্রিকাটির সম্পাদক এম. এস ইসলাম, নির্বাহী সম্পাদক হাসানুর রহমান হাসু, সাহিত্য সম্পাদক ফিরোজ আহম্মেদ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ ফারুক।
অনুষ্ঠান পরিচালনা করেন অন্যদৃষ্টি পত্রিকার জেলা প্রতিনিধি কৃষিবিদ শাহনেওয়াজ সুমন। অনুষ্ঠানে ঝিনাইদহ ছাড়াও বিভিন্ন জেলা এবং উপজেলায় কর্মরত ২০ জন সংবাদকর্মী প্রশিক্ষন কর্মশালায় অংশ নেন। প্রশিক্ষন শেষে তাদের পরিচয় পত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় সাংবাদিক আসিফ ইকবাল কাজল বলেন, সংবাদ লেখা ও সৃষ্টির জন্য একটি ভাল মন প্রয়োজন। একটি ভাল সংবাদই পত্রিকার মান বৃদ্ধি করতে পারে।