ঝিনাইদহে অগ্নিকান্ডে গরু নগদ টাকা  ও আসবাবপত্র ভস্মিভুত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১২ আগস্ট, ২০১৮, ৩:৫০ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামে অগ্নিকান্ডে দুটি গরু, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে গেছে। শনিবার ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাড়ির মালিক সিরাজ বিশ্বাস জানান, শনিবার রাতে বাড়ির সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ ভোর রাতে বিদ্যুতের শট সার্কিট থেকে এ অগ্নিকন্ডের ঘটনা ঘটে। সে সময় আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে বাড়ির সকল স্থানে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা নগদ ২০হাজার টাকা, ৩০ মণ ধান, আসবাবপত্র ও গোয়াল ঘরে থাকা দুটি গরু অগ্নিদগ্ধ হয়। পরে গরু দুটি মারা যায়। এ সময় আগুন নিভাতে গেলে ৪ জন সদস্য দগ্ধ হয়। আহত ব্যক্তিরা অর্থাভাবে চিকিৎসা নিতে পারছে না। সহায় সম্বল হারিয়ে তারা অনাহারে দিন কাটাচ্ছে বলে জানান এলাকাবাসী। ভুক্তভোগী সিরাজ বিশ্বাস সরকারের কাছে আর্থিক সহযোগীতার দাবি জানিয়েছেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ