স্টাফ রিপোর্টার।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪টি আসনে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
রোববার (২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার রিটানিং অফিসারের কার্যালয়ের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এতে আদালত থেকে দন্ডপ্রাপ্ত, ঋণ খেলাপি,পৌরকর বাকি, সঠিক কাগজ জমা না দেওয়াসহ নানা কারণে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
ঝিনাইদহ জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, ঝিনাইদহ-১ আসনে ২ টি, ঝিনাইদহ-২ আসনে ৫ টি, ঝিনাইদহ -২ আসনে ২ টি ও ঝিনাইদহ-৪ আসনে ৫ টি মনোনয়নপত্র বাতিল করা হয়।
২৫ জনের মনোনয়ন বৈধ করা হয়েছে।
বাতিলগুলো হলো ঝিনাইদহ-১ আসনে আব্দুল ওহাব (বিএনপি) ও আবু বকর (সতন্ত্র), ঝিনাইদহ-২ আসনে: মসিউর রহমান (বিএনপি), আবু তালেব সেলিম (জাকের পার্টি), ইউসুফ পারভেজ (সতন্ত্র), মীর রবিউল ইসলাম (সতন্ত্র), ঝিনাইদহ ৩ আসন: ইসমাইল হোসেন (বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টি), কামরুজ্জামান স্বাধীন (জাতীয় পার্টি), ঝিনাইদহ-৪ আসন: ফনি ভূষণ রায় (সিপিবি), মো: ওয়াদুদুর রহমান (বিএনএফ), কামরুল ইসলাম (ন্যাশনাল পিপলস পার্টি), জহুরুল ইসলাম (সতন্ত্র) ও আব্দুল মান্নান (আওয়ামী লীগ)।
মনোয়ন স্থগিত করা হয়েছে ঝিনাইদহ ২ আসনের বিএনপি মনোনিত প্রার্থী এড. আব্দুল মজিদের প্রার্থীতা।
You must be logged in to post a comment.