ঝিনাইদহের হরিনাকুন্ডু দোয়া অনুষ্টানে যাওয়ার পথে বাস খাদে

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২০ জুলাই, ২০১৮, ৩:০৫ অপরাহ্ন

নাজমুল হুদা রিপন, হরিনাকুন্ডু, ঝিনাইদহ।।

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে দোয়া অনুষ্টানে যাওয়ার পথে বাস খাদে পড়েছে।

২০ জুলাই ২০১৮ শুক্রবার সকাল দশটায়, ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সাবেকবিন্নি গ্রামের ধোনির মোড় নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে।

স্থানীয় ইউপি সদস্য ওলিয়ার রহমান জানান, ঝিনাইদহ জ-১১০০১২ নম্বরের বাসটি ঝিনাইদহ থেকে চরপাড়া গ্রামে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়। তবে মারাত্মক কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় বাপ্পি মিয়া জানাই, চরপাড়া গ্রামের জনৈক জাহাঙ্গীরের বাবার জন্য দোয়া অনুষ্ঠানে মেহমানদারি করার জন্য বাসের যাত্রিরা যাচ্ছিল।বাসে ৩০-৪০জন যাত্রী ছিল। কয়েকজন অল্প আহত হলে স্থানীয় ডাক্তারের মাধ্যমে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

বাস খাদে পড়ার আগেই ড্রাইভার পালিয়ে যায়।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ