নাজমুল হুদা রিপন, হরিনাকুন্ডু, ঝিনাইদহ।।
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সদস্য ছমির উদ্দিন সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। তিনি বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ছমির উদ্দিন জানান, আরাপপুর বাস স্ট্যান্ড থেকে ইজিবাইক যোগে শহরের দিকে আসছিলেন। এ সময় বিপরিত দিক থেকে আসা আরেকটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক উল্টে মারাত্মক আহত হন। এ খবর পেয়ে ঝিনাইদহের -২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু তার খোজ খবর নেন। এ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে আসেন ঝিনাইদহ সদর থানা যুবলীগের সাবেক আহবায়ক নুরে আলম বিপ্লব, পৌর যুবলীগের সদস্য মাবু আজিজ, ছাত্রলীগ নেতা আবুল বাসার, যুবলীগ সদস্য মজনু মন্ডলসহ নেতৃবৃন্দ।