ঝিনাইদহের হরিনাকুন্ডুতে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত নিহত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৮ জুলাই, ২০১৮, ১০:৪০ পূর্বাহ্ন
প্রতীকী ছবি।

নাজমুল হুদা রিপন, হরিনাকুন্ডু, ঝিনাইদহ।।

ঝিনাদহের হরিনাকুন্ডু উপজেলার ভাতুড়ীয়া নামক স্থানে র‌্যাবের সাথে বন্ধুক যুদ্ধে হরিনাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের রহিম বকসের ছেলে মোঃআমিরুল পচা(৪৩) নামের এক ডাকাত সদস্য নিহত হয়েছে। ঘটনা টি ঘটেছে ১৭ জুলাই ২০১৮ মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে।

এসময় র‌্যাবের তিন সদস্য আহত হয় । ১টি শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব -৬ ঝিনাদহের কোম্পানি কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান,হরিনাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামে র্য্যাবের টহল চলছিলো এসময় একদল ডাকাত সদস্য র‌্যাবের সামনে পড়ে।র্য্যাব তাদের চ্যালেঞ্জ করলে ডাকাত দল র্য্যাব কে লক্ষ করে গুলি ছোড়ে।পরে র্য্যাব ও পাল্টা গুলি ছুড়লে বন্ধুক যুদ্ধ শুরু হয়।আধা ঘন্টা বন্ধুক যুদ্ধ চলার পর অন্য ডাকাত সদস্যরা পালিয়ে গেলেও ঘটনা স্থল থেকে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য মোঃ আমিরুল পচাকে গুলিবিদ্ধ অবস্থায় র‌্যাব উদ্ধার করে হরিনাকুন্ডু হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

তিনি আরো জানান নিহত ডাকাত আমিরুল পচার নামে বিভিন্ন থানায় হত্যা,ডাকাতি সহ মোট ১৩ টি মামলা রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ