ঝিনাইদহের হরিণাকুন্ডুতে তিন আবাদী ধানী জমিতে ইট ভাটা নির্মাণ বন্ধের দাবীতে মানবন্ধন

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯, ৯:৩৯ অপরাহ্ন

রাব্বুল ইসলাম, হরিণাকুন্ডু, ঝিনাইদহ।।

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে তিন আবাদী ধানী জমিতে ইট ভাটা নির্মাণ বন্ধের দাবীতে মানবন্ধন করেছে চার গ্রামের শত শত দরিদ্র কৃষক।

বৃহস্পতিবার (১০ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন করে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নিত্যানন্দপুর, চরপাড়া, চর আড়ুয়াকান্দী এবং আড়ুয়াকান্দী গ্রামের শত শত দরিদ্র কৃষক ও সাধারণ মানুষ।

মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করে তারা। স্মারক লিপিতে ঐ এলাকার শত শত কৃষকের পক্ষে মোঃ এনামুল হক জানান নিত্যানন্দপুর মৌজার চর আড়–য়াকান্দী গ্রামের চৌ-রাস্তার পূর্ব পার্শ্বে তিন ফসলী আবাদী জমিতে একটি ইটভাটা নির্মাণের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ফলে উক্ত এলাকার কয়েকশত একর তিন ফসলী আবাদী ধানী জমির ব্যাপক ক্ষতি সাধন হবে। যা কৃষকদের জন্য চরম দূর্দশা বয়ে আনবে। অবিলম্বে এলাকাবাসী ইট ভাটা স্থাপনের কার্যক্রম বন্ধ কল্পে সাধারণ কৃষকের কৃষি জমি রক্ষার জন্য জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের সদয় দৃষ্টি কামনা করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ