ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সড়ক দূর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২০ জুন, ২০১৮, ৪:২১ অপরাহ্ন

নাজমুল হুদা রিপন, হরিনাকুণ্ডু

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার নারায়নকান্দি নামক স্থানে বালু ভর্তি ট্রাক্টর ও মটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে রিগান (৩০) ও মছলেছুর রহমান (৩২) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার দুপুরে নারায়নকান্দি গ্রামের ব্রীজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিগান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাঁচলিয়া গ্রামের আজিজুল মন্ডলের ছেলে। অন্যদিকে মখলেছুর রহমান একই উপজেলার ঘোষবিলা গ্রামের শের আলীর ছেলে।

হরিণাকুন্ডু থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, সোমবার দুপুরে রিগান ও মখলেছ ইলেক্ট্রিশিয়ানের কাজ করার জন্য হরিণাকুন্ডু শহরে আসে। তারা বাড়ি ফিরে যাওয়ার সময় নারায়নকান্দি গ্রামের ব্রীজের কাছে পৌছালে বালু ভর্তি একটি ট্রক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। দুর্ঘটনার পর পরই ট্রাক্টরটি পালিয়ে যায়।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ