নাজমুল হুদা রিপন. হরিণাকুণ্ডু, ঝিনাইদহ।।
ঝিনাইদহের হরিণাকুণ্ডুর পল্লীতে এক মহিলাকে ফুসলিয়ে ও ভয় দেখিয়ে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর দায়ে হরিণাকুণ্ডু থানায় ধর্ষক ও আনোয়ারা ক্লিনিকের কতিপয় কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর বড় ভাই।
ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়াদাহ গ্রামে। ভুক্তভোগী মালেকা খাতুন জোড়াদাহ গ্রামের মৃত. শাহাজদ্দিনের কন্যা, মামলার বাদী ভুক্তভোগীর বড় ভাই শরিফুল ইসলাম, মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই আওয়াল ও মালেকার ভাবী রেশমা খাতুন জানান গত ২ বৎসর পূর্বে থেকে ননদ মালেকার পুত্র মাজিজুল হক জোড়াদাহ কালীতলায় অবস্থিত মেশীনারীজ দোকানের মালিক একই গ্রামের তাইজাল হোসেনের পুত্র ফারুক হোসেনের দোকানে কাজ করে, সেই সূত্রে মালিক ফারুক হোসেন প্রায়ই মাজিজুলের খোজে মালেকাদের বাড়িতে যাতায়াত করত, এক পর্যায়ে গত ২৫ ফেব্রুয়ারী ২০১৮ ইং তারিখ রাতে ফারুক হোসেন মালেকার ঘরে যায় এবং তাকে ধর্ষণ করে।পরবর্তীতে প্রায়ই তাকে ধর্ষণ করত বলে জানা যায়। এ ঘটনায় মালেকা অন্তসত্বা হয়ে পড়লে এক পর্যায়ে ৪ মাস পর অসুস্থ হয়ে পড়াই ধর্ষক ফারুক হোসেন মালেকা সহ তার ননদ রেশমা খাতুনকে সাথে নিয়ে আনোয়ারা ক্লিনিকে আসে এবং গর্ভপাত ঘটায়।
এ ঘটনা জানাজানি হলে আজ ২৮ জুলাই ২০১৮ শনিবার বিকালে থানায় মামলা দায়ের হয়। থানার দায়িত্বপ্রাপ্ত ওসি তদন্ত আসাদ্দুজ্জামান জানান অভিযান চলছে খুব তাড়াতাড়ি ধর্ষক ফারুক হোসেন সহ অন্য আসামীদের গ্রেফতার করা হবে।
You must be logged in to post a comment.