ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক বছরের সাজা প্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮, ১০:৩৬ অপরাহ্ন

নাজমুল হুদা রিপন, হরিনাকুন্ডু, ঝিনাইদহ।।

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মানি লন্ডারিং মামলার দুই সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সী জানান ১৬ জুলাই ২০১৮ সোমবার গভীর রাতে এ এস আই আতাউর ও এ এস আই রবিউল ইসলাম পোলতাডাঙ্গা ও জটারখালী বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ মাস ধরে পলাতক আসামী দুই জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হরিশপুর গ্রামের মহত আলীর পুত্র কামাল হোসেন এবং পোলতাডাঙ্গা গ্রামের মৃত ইয়াসিন মন্ডলের পুত্র আব্দার আলী। মঙ্গলবার সকালে তাদের উভয়কে জেল হাজতে প্রেরণ করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ