রাব্বুল হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধি।।
ঝিনাইদহের হরিণাকুণডুতে ৮ বৎসরের শিশু মিম ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে বাজার গোপালপুর ফাড়ির পুলিশ। ধৃত আসামী সাঈদুর রহমান উপজেলা বাহাদুরপুর গ্রামের মকবুল মন্ডলের পুত্র। আজ ২৮ জুলাই ২০১৮ শনিবার বিকালে তাকে গোপালপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে থানা পুলিশ সূত্রে জানা যায়।
মামলার তদন্ত কারী কর্মকর্তা জোড়াদাহ পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই কামরুজ্জামান জানান গত জুন মাসে মিম এর পিতা বাহাদুরপুর গ্রামের নফর আলী থানায় একই গ্রামের মকবুল হোসেনের পুত্র সাইদুর রহমানকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করে।
You must be logged in to post a comment.