ঝিনাইদহের হরিজন পল্লীথেকে জিরার লাশ উদ্ধার,!

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫০ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহের চাকলাপাড়া হরিজন পল্লী থেকে জিরা বালা দাস (৭০) নামের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকাল ৫টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়। সে হরিজন পল্লীর মৃত ঠাকুর দাসের স্ত্রী।স্থানীয়রা জানায়, সকালে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় জিরা বালা দাস অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে তাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক পিন্টু লাল দাস জানান, খবর পেয়ে পুলিশ বিকাল ৫টার দিকে শহরের হরিজন পল্লীতে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের বুকের দুই পাশে দুটো আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, স্থানীয়রা অভিযোগ করে জিরা বালা দাসের সাথে মেয়ে দীপা দাসের রাতে ঝগড়া হয়েছিল। এ ঘটনায় মেয়ে তার মাকে আঘাত করে। ফলে তার মৃত্যু হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে লাশ ময়না তদন্তের জন্য আগামীকাল সদর রহাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় নিহতের ছেলে রবি দাস থানায় একটি অপমৃত্যু মামলা করেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ