রাব্বুল হোসেন ,হরিণাকুণ্ডু, ঝিনাইদহ।।
ঝিনাইদহের হনরণাকুণ্ডু উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ পালনে সংবাদ সম্মেলন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই ২০১৮ বুধবার সকালে নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাত এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরশেদ আলী চৌধুরী,
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা সুব্রত কুমার ব্যানার্জী,দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের মোঃ আক্তারুজ্জামান, যাইকা প্রকল্প কর্মকর্তা কামরুন্নাহার এছাড়াও সংবাদ সম্মেলনে হরিণাকু-ুর সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.