ঝিনাইদহের সাধুহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে নজরুল ইসলাম’র যোগদান

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮, ৯:২৯ অপরাহ্ন

শহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যিাপিঠ সাধুহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেছেন জনাব, মোঃ নজরুল ইসলাম।

সোমবার (১৫ অক্টোবর) সকালে তিনি অত্র প্রতিষ্ঠানের ৩য় প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।

যোগদানের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, ১নং সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নাজির উদ্দীন, উত্তর নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব,  আবু দাউদ, সাধুহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, মোঃ শহিদুল ইসলাম, সাবেক শিক্ষক আলী হোসেন, আলমগীর কবির শিক্ষক, স্কুল কমিটির সদস্য গোলজার হোসেন মকুল, রেজাউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক কাজী জিবন নেছাসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারি।  কমিটির সদস্য, শিক্ষক, ছাত্রী সকলে নবনিযুক্ত প্রধান শিক্ষক জনাব, নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।

জনাব, নজরুল ১৯৯৭ সালের ১৩ জানুয়ারী উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) হিসেবে যোগদান করেন এবং ২০১১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত কর্মরত থাকেন। ২০১১ সালের ৩১ নভেম্বর তিনি একই প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালের ১৪ অক্টোবর পর্যন্ত কর্মরত ছিলেন। উল্লেখ্য উক্ত প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় তিনি জে.এস.সি এবং এস.এস.সির সহকারি কেন্দ্র সচিব হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ