শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ও সাধুহাটি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যেগে ১৫ই আগস্টের প্রস্তুতিসভা অনুষ্ঠিত। ৬ আগস্ট ২০১৮ বিকাল ৪ টার সময় সাধুহাটি ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় অফিসে এবং সাগান্না ইউনিয়ন আওয়ামীলীগের অনুষ্ঠানটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ.বি.এম আলী হোসেনের সভাপতিত্ত্বে উত্তর নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম হিরন চেয়ারম্যান, বক্তব্য রাখেন, থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, আলতাব হোসেন, ওহাব আলী মেম্বার, নওয়াব আলী মেম্বার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রুহুল আমীনসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুন্সী মো: শাহীন রেজা সাঈদ।
এদিকে সাধুহাটি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব রেজাউল ইসলামের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান জনাব কাজী নাজির উদ্দীন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল মন্ডল, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শুকুর আলী, আনিচুর রহমান বাবলু, আতিকুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মাগুরাপাড়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম।
You must be logged in to post a comment.