ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়ন যুবলীগের কার্যালয় উদ্বোধন

সাইদুর রহমান
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২, ৮:০৬ অপরাহ্ন

ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়ন যুবলীগের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে দশমাইল বাজারে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

সাধুহাটি ইউনিয়ন যুবলীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাধুহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি ওবাইদুল হক শুকুর এবং সঞ্চালনায় ছিলেন সাধুহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বাবুল মন্ডল।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাজু আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা, সদর থানা যুবলীগের আহ্বায়ক ইব্রাহিম খলিল রাজা, সাগান্না ইউপি চেয়ারম্যান শেখ মোজাম্মেল হোসেন, সাধুহাটি ইউপি চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, পৌর যুবলীগের আব্দুলাহ আল মামুনসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ