ঝিনাইদহের সাধুহাটিতে নবনির্বাচিত ও বিদায়ী ইউপি সদস্যদের সংবর্ধনা

সাইদুর রহমান
বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২, ৭:৪৭ অপরাহ্ন

ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের বরণ ও সাবেক ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (১৬ই জানুয়ারি) সাধুহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নবনির্বাচিত ইউপি সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।

নব নির্বাচিত চেয়ারম্যান কাজী মোঃ নাজির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধুহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি ওবাইদুল হক শুকুর।

এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোঃ নাজির উদ্দিন নবনির্বাচিত সকল ইউপি সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

নবনির্বাচিত সকল ইউপি সদস্যদের সাবেক ইউপি সদস্যদেরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে ৯টি ওয়ার্ড ও সংরক্ষিত ৩টি মহিলা আসনের বর্তমান ও সাবেক ইউপি সদস্যগণসহ আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ