প্রতীকী ছবি।
শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দূর্ঘটনায় পরিমল রায় (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (২৬ আগস্ট) লাঙ্গলবাধ বাজারের নসিমন ষ্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত পরিমল মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চতুরিয়া গ্রামের মৃত যুগল কিশোর রায়ের ছেলে। শৈলকুপার লাঙ্গলবাধ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সমীর কুমার বৈদ্য জানান, লাঙ্গলবাধ বাজারের নসিমন স্ট্যান্ডে মাগুরা গামী একটি ট্রাক পরিমল রায়কে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
You must be logged in to post a comment.