ঝিনাইদহের শৈলকুপায় বিষপানে যুবকের আত্মহত্যা

এইচ আর হাসু
বুধবার, ২৪ মার্চ, ২০২১, ৮:১৩ অপরাহ্ন

ঝিনাইদহের শৈলকুপায় বিষপানে আমিরুল মোল্যা (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের কুশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের মারফত মোল্যার ছেলে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাত ৯টার দিকে সবার চক্ষু আড়াল করে বিষপান করে আমিরুল। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে এলাকার গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি বিষ উঠাতে না পারলে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ