শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহেরইদহের শৈলকুপার শেখ পাড়া বাজারে সিমেন্টের কাঁচামাল ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক দুটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯টায় ঘটনার সুত্রপাত ঘটেছে।
শৈলকুপা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আক্কাস আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঝিনাইদহ থেকে কিংব্রান্ড সিমেন্টের কাচামালবাহী (দাহ্য পদার্থ) একটি ট্রাক কুষ্টিয়ার দিকে যাচ্ছিল, শেখপাড়া বাজারে পৌছালে সামনে র চাকা ফেটে বিপরীতমুখী কুষ্টিয়া থেকে বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে শৈলকূপা সার্ভিসের দুটি, ঝিনাইদহে একটি ,কুষ্টিয়ার দুটি ইউনিট এক ঘণ্টার বেশি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বোঝাই ট্রাকের অর্ধেক এবং বালুবোঝাই ট্রাক সম্পূর্ণ পুড়ে গেছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু বিশ্বাস জানান আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।