ঝিনাইদহের মেহগনি বাগান থেকে উদ্ধার সেই  নবজাতকের পরিচয় মিলেছে, আটক -১

এইচ আর হাসু
বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ৮:১৫ অপরাহ্ন

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকার মেহগনি বাগান থেকে উদ্ধার হওয়া নবজাতকের পরিচয় মিলেছে। নবজাতকটি উপজেলার কাশিপুর গ্রামের ৭ম শ্রেণির এক ছাত্রীর।

গত রোববার (১১ জুলাই) উপজেলার শিবনগর এলাকার একটি মেহগনি বাগান থেকে একদিনের কন্যা নবজাতকটি উদ্ধার করে পুলিশ। এরপর বিষয়টির তদন্তে নামে কালীগঞ্জ থানা পুলিশ।

জানা গেছে, উপজেলার কাশিপুর গ্রামের নয়ন হোসেন নামে এক যুবকের সাথে একই গ্রামের ৭ম শ্রেণির এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর রুপ নেয় শারিরীক সম্পর্কে। আর এতে গর্ভবতী হয়ে যায় ওই ছাত্রী। পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়। গত রোববার (১১ জুলাই) দুপুরের দিকে কন্যা সন্তান প্রসব করে ওই ছাত্রী। বিষয়টি ধামাচাপা দিতে নাবজাতকটিকে উপজেলার শিবনগর এলাকার একটি মেহগনি বাগানে ফেলে দেয় মেয়ের খালা।

এ ঘটনায় বুধবার রাতে কালীগঞ্জ থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন স্কুল ছাত্রীর মা। আর এ ঘটনায় নয়ন হোসেন (১৯) নামে এক যুবককে বুধবার রাতে আটক করেছে পুলিশ। নয়ন হোসেন উপজেলার কাশিপুর গ্রামের মজনু হোসেনের ছেলে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার দুপুরে রেহেনা খাতুন নামে এক নারী কালীগঞ্জ উপজেলার কাশিপুর থেকে হেটে শিবনগর এলাকায় আসছিল। পথিমধ্যে শিবনগর এলাকার অনিল পালের মেহগনি বাগানের মধ্যে এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। এ সময় তিনি নবজাতক পড়ে থাকতে দেখতে পান। পরে তিনি কোলে তুলে নেন। এরপর রিমা খাতুনের জিম্মায় রাখা হয় নবজাতকটিকে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ